
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ লিমিটেড রেকর্ড মুনাফার পথে। চলতি বছরের ৯ মাসে বিকাশের আয় হয়েছে ৪ হাজার ১২৯ কোটি ৭৭ লাখ টাকা। আর নিট মুনাফা হয়েছে ২১৮ কোটি ৩৮ লাখ টাকা, যা কোম্পানির সূচনা থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে কোম্পানিটি কখনো বছরে শতকোটি টাকা মুনাফা করেনি।
২০১১ সালে যাত্রা শুরু করা বিকাশের ১০ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর মুনাফায় ছিল প্রতিষ্ঠানটি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা তিন বছর লোকসান দেয় বিকাশ।
তথ্যমতে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিকাশের আয় ও নিট মুনাফা যথাক্রমে ৮৫৮ কোটি ৬৫ লাখ ও ২৩ কোটি ৭৬ লাখ, ১ হাজার ৩৮৪ কোটি ৮৫ লাখ ও ৩৩ কোটি ৫২ লাখ, ১ হাজার ৬৩৩ কোটি ২৪ লাখ ও ৪৮ কোটি ৭৮ লাখ, ২ হাজার ১৭৯ কোটি ১৩ লাখ ও ১৮ কোটি ৪৮ লাখ টাকা।
এর পর থেকে তিন বছর লোকসান হয়েছে বিকাশের। ২০১৯ সালে ২ হাজার ৪১৬ কোটি ৮ লাখ আয় ও লোকসান হয় ৬২ কোটি ৫১ লাখ, ২০২০ সালে ২ হাজার ৬২৪ কোটি ৫০ লাখ আয় ও লোকসান ৮১ কোটি ৪০ লাখ এবং ২০২১ সালে আয় ৩ হাজার ১৯৬ কোটি ২৮ লাখ ও লোকসান ১১৭ কোটি ২৯ লাখ টাকা।
২০২২ সালে মুনাফায় ফেরে বিকাশ; আয় হয় ৩ হাজার ৪৩০ কোটি ৮১ লাখ ও নিট মুনাফা ১৭ কোটি ৫৩ লাখ টাকা। ২০২৩ সালে আয় ৪ হাজার ১৯০ কোটি ৭০ লাখ এবং ৯৮ কোটি ৫৫ লাখ টাকা মুনাফা হয়। ব্যবসার ধারা অব্যাহত থাকলে চলতি বছর প্রতিষ্ঠানটির আয় সাড়ে ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই হিসাবে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে বিকাশের ব্যবসার আকার সম্প্রসারণ হয়েছে প্রায় সাড়ে ৬ গুণ।
বিকাশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গ্রাহক ও অংশীজনদের ডিজিটাল শিক্ষা বাড়াতে ধারাবাহিক বিনিয়োগ করে আসছে বিকাশ। এর মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৩৯ মিনিট আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে