
দেশে তামাকজনিত রোগে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য ও অর্থনীতি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা জানান, সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৯৯ হাজার মানুষ তামাকের কারণে মৃত্যুবরণ করছে। তামাকজনিত রোগে চিকিৎসা ব্যয় বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা, বিপরীতে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ হাজার কোটি টাকা। জনস্বাস্থ্য সুরক্ষা এবং অর্থনৈতিক ক্ষতি কমাতে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত জারি হওয়া অধ্যাদেশ দ্রুত আইনে পরিণত করা জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
আজ বুধবার ‘জাতীয় অর্থনীতিতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের প্রভাব’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এই ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।
মূল বক্তব্যে বিএনটিটিপির প্রজেক্ট ডিরেক্টর হামিদুল ইসলাম হিল্লোল বলেন, গত ২১ বছরে তামাক থেকে সরকারের রাজস্ব আয় প্রায় ১৬ গুণ বেড়েছে এবং প্রায় প্রতি বছরই তা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তামাক কোম্পানিগুলো কর ও মূল্য বৃদ্ধির উদ্যোগ হলেই রাজস্ব কমে যাওয়া বা অবৈধ বাণিজ্যের আশঙ্কার কথা প্রচার করে। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের জব্দ করা শীর্ষ ১০ পণ্যের তালিকায় সিগারেট নেই এবং গবেষণায় দেখা গেছে দেশে অবৈধ সিগারেটের বাজার মাত্র ৫ দশমিক ৪ শতাংশ।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে একাত্তর টেলিভিশনের প্লানিং এডিটর ও গবেষক সুশান্ত সিনহা বলেন, দেশে তামাক কোম্পানির হস্তক্ষেপের কারণে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, বহুজাতিক তামাক কোম্পানিগুলো ব্যবসায়িক স্বার্থে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তাই জনস্বার্থে দ্রুত তামাক নিয়ন্ত্রণের অধ্যাদেশ আইনে পরিণত করা এবং একটি সমন্বিত তামাক কর নীতি প্রণয়ন করা প্রয়োজন।
বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি ও ক্যানসার বিশেষজ্ঞ ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন বলেন, দীর্ঘদিন ধরেই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বিলম্বিত হচ্ছে। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ব্যবসার চেয়ে মানুষের জীবনকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক জাহিদুল কাইয়ূম বলেন, তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষা করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োজন। কারণ তামাক কোম্পানিগুলো মূলত তরুণদের লক্ষ্য করেই তাদের বাজার সম্প্রসারণ করে।
ওয়েবিনারে তামাক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রায় অর্ধশত অংশগ্রহণকারী যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে