
গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট ঢাকার উত্তরায় আজ (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ভাইপ্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লাহ।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামসহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে।
ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি।

প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন রয়েছে।
নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী যেকোনো পণ্যে ২৪% ছাড় সুবিধা রয়েছে। উত্তরার সোনারগাঁও জনপথে সেক্টর-১১ এর ৮ নম্বর বাড়িতে ভাইব্রেন্টের ২২তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। যেকোন সেবা পেতে যোগাযোগ করুন ০১৭১১৪০৬৮৬০।
যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে।
কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
৩০ মিনিট আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
২ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে