মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা বাড়ছে। তাই যাত্রীদের ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন। দেশের ১৮ তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারই প্রথম বাজেট পেশ করেছেন। এটি দেশের ৫৩ তম বাজেট।
অর্থমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে স্বর্ণালংকারের মধ্যে অলংকার সদৃশ রাফ ডিজাইনের গোল্ড (২৪ ক্যারেটের স্বর্ণ) আনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা—২০২৩ এর বিধি—২ এ স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী বলেন, ‘বিধি—৩ এর উপবিধি (৪)—এ উল্লিখিত বিধানে যাত্রীর সঙ্গে আনা হয়নি এরূপ ব্যাগেজ সব ধরনের শুল্ককর পরিশোধ ছাড়া খালাসের পরিবর্তে বাণিজ্য সমতার স্বার্থে শুল্ককর পরিশোধ সাপেক্ষে খালাস করার বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করছি। বিধি—৩ এর উপবিধি (৫)—এ উল্লিখিত বিধানে দুটি মোবাইল ফোন সব ধরনের শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে খালাসের বিধান এবং শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করছি।’

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে