Ajker Patrika

ফের কমল সোনা-রুপার দাম

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২: ৫৯
ফের কমল সোনা-রুপার দাম

দেশের বাজারে ফের কমল সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা এবং সবচেয়ে ভালো মানের রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।

আজ সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জানানো হয়, একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।

বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪২৬ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৯৮ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৫৮৪ টাকা।

রূপারও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ১৯০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত করে ক্রেতাদের কাছ থেকে আদায় করতে হবে এবং তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত