
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিওর সত্যতা নিশ্চিতে অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাঈদ কুতুবকে আহবায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সাত কর্মদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
বুধবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়।
কমিটির অপর তিন সদস্য হলেন— বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের আইসিটি-২ এর পরিচালক মতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, বিএফআইইউ একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিএফআইইউ প্রধানের বিষয়ে সরকারের প্রত্যক্ষ দৃষ্টি রয়েছে। তার সম্পর্কে উত্থাপিত প্রতিটি অভিযোগের বিষয়ে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আনীত অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে, তদন্তের স্বার্থে সরকারের নির্দেশে বিএফআইইউ প্রধানকে ছুটিতে থাকতে বলা হয়েছে।
এদিকে এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ অথচ বুধবার অফিস করেছেন বিএফআইইউ-এর প্রধান শাহীনুল। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে দিনভর উত্তেজনা তৈরি হয়।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বরাবর স্মারকলিপি দেয়। এর আগে গত সোমবার শাহীনুলের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীনুল ইসলাম এটিকে ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এই ভিডিও সঠিক বলে জানতে পেরেছে।
এ ছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পর সেই অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেন এএফএম শাহীনুল ইসলাম। এ ক্ষেত্রে অনৈতিক কিছু হয়েছে কি না সে বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গেছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৮ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে