
চলতি মৌসুম থেকে আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনেকেই এই প্রক্রিয়া সম্পর্কে জানেন না। তাই করদাতাদের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আগ্রহী করদাতা এবং কর আইনজীবীরা এই প্রশিক্ষণের জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন প্রক্রিয়া
প্রশিক্ষণে আগ্রহীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। এই লিংকে প্রবেশ করে করদাতা নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ই-মেইল দিয়ে সম্ভাব্য প্রশিক্ষণের তারিখ নির্বাচন করে সাবমিট করতে পারবেন। পরবর্তীতে এনবিআর থেকে ই-মেইলের মাধ্যমে প্রশিক্ষণের নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণের বিস্তারিত
এনবিআর জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই ব্যাচভিত্তিক প্রশিক্ষণ শুরু হবে। এই প্রশিক্ষণ রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। প্রতিটি ব্যাচে ৩০০ জনকে প্রশিক্ষণ দেবেন কর কর্মকর্তারা। ই-রিটার্ন প্রশিক্ষণের তারিখ ও সময় সব আগ্রহী করদাতা এবং কর আইনজীবীদের নিজ নিজ ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে রিটার্ন দাখিল
গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। এনবিআর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৩ লাখ ৬৫ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।
৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকেরা ছাড়া দেশের সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতবার ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছিলেন।
সুবিধা ও প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে করদাতারা ঘরে বসেই রিটার্ন তৈরি, জমা দেওয়া এবং কর পরিশোধ করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে কর পরিশোধ করা যাবে। একই অনলাইন প্ল্যাটফর্ম থেকে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ এবং টিআইএন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২০ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩২ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে