
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি হলেন এম রাশিদুল হাসান ও জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল। সম্প্রতি সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ ও সহসভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে এ দুটি পদ শূন্য হয়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার অনুষ্ঠিত বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে ও পরিচালক এম আসিফ রহমানকে সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে। সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সব কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।
এম রশিদুল হাসান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে তিন দশকের বেশি সময় ধরে কাজ করছেন। ২০০১ সালে তিনি সিসটেক ডিজিটাল লিমিটেড প্রতিষ্ঠা করেন, বর্তমানে তিনি এর প্রধান নির্বাহী কর্মকর্তা। আর মোস্তাফিজুর রহমান সোহেল আইসিটি উদ্যোক্তা। প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন সোহেল বিভিন্ন দেশে সফটওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসিস নির্বাহী পরিষদ গত ২০ অক্টোবর বেসিস সংঘবিধি সংশোধন ও সংস্কারকাজগুলো সম্পন্ন করে প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করা উচিত, নাকি নির্বাহী কমিটি সদস্যদের একযোগে পদত্যাগ করা উচিত, এ বিষয়ে সদস্যদের মতামত চেয়ে একটি অটোমেটেড ভোটিংয়ের উদ্যোগ নেয়। এতে অংশ নেওয়া ৫৯৪ জন সদস্যের মধ্যে ৭৭ দশমিক ২৭ শতাংশ সংস্কারকাজ সদস্যদের সঙ্গে নিয়ে সম্পন্ন করে নির্বাচন আয়োজনের পক্ষে মতামত দিয়েছেন এবং ২২ দশমিক ৭২ শতাংশ মতামত দেন বর্তমান ইসির এখনই পদত্যাগ করা উচিত।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৭ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে