
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় উঠেছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। সে জন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম একই থাকছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায়ই বিক্রি হবে।
জুয়েলার্স সমিতি সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়েছিল। এর আগে গত মাসে সোনার দাম বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় উঠেছিল। বর্তমান দামের আগে সেটিই ছিল দেশে সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯৫ হাজার ৬৪৫ টাকা।
আজ শনিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।
আগামীকাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৯৭১ টাকা দাম বাড়বে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে