
অর্থনৈতিক মন্দা ও ডলারের সংকটে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৪৮৪.৬৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার ৩৮৪.৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি কমলেও আগস্ট মাসে আবার বেড়েছে। এ বছরের জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম কাস্টমসে ২ লাখ ৩ হাজার ৬০৭টি চালান আমদানি হয়। আগস্ট মাসে আমদানি হয় ২ লাখ ১৬ হাজার ৬৬২টি চালান।
কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তার আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৩-২৪ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়েও কাস্টম হাউসের রাজস্ব আয়ে পজিটিভ গ্রোথ দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ইতিবাচক খবর। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) ইউনিট।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৬ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৭ ঘণ্টা আগে