
ডেকোরেটিভ পেইন্টারদের জন্য বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) ও বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১০ মে রাজধানীতে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের পক্ষে এর চেয়ারম্যান মো. খায়েরুজ্জামান মজুমদার, বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে এর চেয়ারম্যান ও বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তাদের একজন বলেন, ‘সরকারের সঙ্গে প্রথমবারের চুক্তি অনুসারে পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল-২-এর শর্ট কোর্সের সাতটা ব্যাচ সফলভাবে সম্পন্ন এবং দ্বিতীয়বারের মতো লেভেল-২ শর্ট কোর্স নবায়নসহ ঢাকার পাশাপাশি রাজশাহীতেও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একসঙ্গে কাজ করার উদ্যোগকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’
এখানে উল্লেখ্য যে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক পেইন্ট শিল্পে একমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠান বার্জার ট্রেনিং ইনস্টিটিউট ২০১৬ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ১৫ হাজার পেইন্টারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতার সার্টিফিকেট দিয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে