
তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জের ক্ষেত্রে ‘নতুন ধারার জালিয়াতি’ হচ্ছে— এমন অভিযোগ আসার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ বলেন, ‘রিচার্জিং-এ নতুন ধারার জালিয়াতি তৃতীয় পক্ষের অ্যাপ থেকে মোবাইল প্যাকেজ ওভার চার্জিং!’
পোস্টে তিনি জানান, বিকাশের মতো তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে উচ্চ মূল্যে মোবাইল ইন্টারনেট প্যাকেজ বিক্রির মাধ্যমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কর্তৃক অনুমোদিত হারের তুলনায় বেশি চার্জ করা হয়েছে বলে অভিযোগ এসেছে।
ফয়েজ আহমদ আরও বলেন, ‘মোবাইল প্যাকেজ ওভার চার্জিং: এ কল ফর রেগুলেটরি অডিট অ্যান্ড কনজ্যুমার প্রটেকশন’ শিরোনামের প্রতিবেদনে মোবাইল অপারেটর অ্যাপে তালিকাভুক্ত দাম ও বাহ্যিক চ্যানেলের মাধ্যমে চার্জ করা মূল্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে। বেশির ভাগ ক্ষেত্রে প্যাকেজগুলো গ্রাহকদের সঙ্গে কোনো যুক্তি বা স্পষ্ট যোগাযোগ ছাড়া অনুমোদিত মূল্যের চেয়ে ২০ থেকে ৮০ শতাংশ বেশি হারে বিক্রি হয়েছিল।
মোবাইল অপারেটরের নিজস্ব অ্যাপে ৩০ দিনের ৪৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৪৯৭ টাকা; কিন্তু একই প্যাক বিকাশের মাধ্যমে ৫৯৮ টাকায় বিক্রি হয়েছে, যা ২০ শতাংশ বেশি।
এ বিষয়ে জানতে চাইলে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিকাশের প্ল্যাটফর্মে মোবাইল রিচার্জ-সংক্রান্ত সব প্যাকেজ ও প্যাকেজের মূল্য সংশ্লিষ্ট টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত। পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ এ ক্ষেত্রে গ্রাহকের জন্য শুধু পেমেন্ট সুবিধা দিয়ে থাকে। বিকাশ অ্যাপের মোবাইল রিচার্জ স্ক্রিনে সুনির্দিষ্টভাবে বলা রয়েছে, অফারের বিস্তারিত বা কোনো নির্দিষ্ট অফার পাবেন কি না জানতে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।’

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে