
লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদার ভেসেল থেকে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজের সংকট ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ে পণ্য খালাস না করা আমদানিকারক ও পণ্যের এজেন্টদের তালিকা প্রস্তুত করতে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকা গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইটার জাহাজে পণ্য আটকে রেখে জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের আলামত পাওয়া গেছে। আসন্ন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বাড়ানোর উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে।
উপদেষ্টা বলেন, রমজান মাস সামনে রেখে জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী মাদার ভেসেলের সংখ্যা বেড়েছে। তবে অসাধু ব্যবসায়ীদের কারণে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটার জাহাজের সংকট তৈরি হচ্ছে।
লাইটার জাহাজ সংকট নিরসনে নৌপরিবহন অধিদপ্তর তিনটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এসব টাস্কফোর্স নারায়ণগঞ্জ, যশোর, নোয়াপাড়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে মোবাইল কোর্টসহ নিয়মিত অভিযান চালাচ্ছে। অভিযানের ফলে বহির্নোঙরে মাদার ভেসেলের জন্য মোট ৭৩৫টি লাইটার জাহাজ সরবরাহ করা সম্ভব হয়েছে।
এ ছাড়া লাইটার জাহাজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গত ৩০ জানুয়ারি থেকে লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করা হয়েছে। এর মাধ্যমে জাহাজের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা যাবে।
নৌপরিবহন উপদেষ্টা জানান, ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৪৫৫টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়েছে। খাদ্যপণ্য নিয়ে বহির্নোঙরে ৪০ দিনের বেশি অবস্থান করায় ১৩টি জাহাজকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, লাইটার জাহাজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে