
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন শাহজাদা মাহমুদ চৌধুরী। তিনি আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। শেষ মুহূর্তে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নাম প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সিএসইর নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সূত্রমতে, এবারের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেডের এমডি রেজাউল ইসলাম এবং আলফা সিকিউরিটিজ লিমিটেডের এমডি শাহজাদা মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দুইজনের মনোনয়ন বৈধতা দিয়েছিল সিএসই। তবে রেজাউল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেন শাহজাদা মাহমুদ চৌধুরী।
জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মনোনয়নপত্র জমা দেওয়া বৈধ দুই ব্যক্তির মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী নিজেকে সরিয়ে নেওয়ায় একক প্রার্থী হিসাবে শাহজাদা মাহমুদ চৌধুরীকে আগেই পরিচালক হিসেবে ঘোষণা করেছে সিএসই।
শাহজাদা মাহমুদ চৌধুরী এর আগেও সিএসইর পরিচালক ছিলেন এবং পিপলস ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি প্রগতি শিপিং (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
শাহজাদা মাহমুদ চৌধুরী এমএনসি প্যাকেজ লিমিটেডের পরিচালক। তিনি বিজিএপিএমইএর উপদেষ্টা এবং সাবেক ১ নম্বর সহসভাপতি। এ ছাড়াও তিনি বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি চিটাগং ক্লাব লিমিটেড এবং ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে