আসন্ন বাজেটে কৃষিকে অন্য সবকিছুর ওপরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে। মূলত কৃষিতে বিনিয়োগ বাড়ার মাধ্যমে খাদ্য নিরাপত্তার নিশ্চিত করা সম্ভব। পোলট্রি পণ্য, ফিশারি পণ্যের অনেক চাহিদা রয়েছে। এক্ষেত্রে আমাদের ঋণনীতি যৌক্তিক করতে হবে। ভর্তুকির নীতিও যৌক্তিক করা উচিত। বাজেটে এসব বিষয়ে বিবেচনায় নিয়ে কৃষিতে অর্থ বরাদ্দে প্রাধান্য দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘দ্য পলিটিক্যাল ইকোনমি অব এগ্রারিয়ান ফিউচার ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক ড. বিনায়ক সেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ফেলো ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সাত্তার মণ্ডল ও ইউকের ইউনিভার্সিটি অব বাথের অধ্যাপক ড. জিওফ উড। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
ড. বিনায়ক সেন বলেন, ‘এত গবেষণা ও আলোচনা অর্থহীন হবে, যদি আগামী অর্থবছরের বাজেটে কৃষিতে একটা পরিবর্তন না আনতে পারি। আমাদের কৃষির পণ্য বাছাই করে বাড়তি নজর দিতে হবে। দেশের ৪০ শতাংশ মানুষ এখনো সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। সুতরাং কৃষি থেকে দৃষ্টি সরিয়ে নিলে হবে না। যেসব উন্নত প্রযুক্তি এসেছে, সেগুলো নিয়ে আসতে হবে।’
ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির বলেন, ‘আমাদের অনেক কৃষিজমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। অথচ আজকে যাঁরা শহরে আছেন, তাঁরাও সারা বছরের খাবারের জন্য গ্রামের মানুষদের মুখের দিকে চেয়ে থাকেন।’
অধ্যাপক সাত্তার মণ্ডল বলেন, ‘আমাদের প্রতিবছর শূন্য দশমিক ৫ শতাংশ কৃষিজমি কমে যাচ্ছে। এখনই ভাবতে হবে এ রকম জমি কমে যাওয়ার প্রবণতার মধ্যেও আমরা কীভাবে উৎপাদন দ্বিগুণ করব। সব মিলিয়ে প্রতিটি জমিতে উৎপাদন বাড়াতে নতুন উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, কৃষিজমিতে প্রচুর নগরায়ণ হচ্ছে। এটা কৃষিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। গ্রাম এলাকায় এখন শিল্প বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৪ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪ ঘণ্টা আগে