মুদ্রানীতি মূল্যস্ফীতি কমাতে পারবে না বলে মত দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, অর্থনীতিকে ঠিক যে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা উচিত ছিল, সেটি হয়নি। রিজার্ভ ব্যবস্থাপনাও দুর্বল।
আজ বুধবার দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত মুদ্রানীতি বিষয়ক গোলটেবিল বৈঠকে তাঁরা এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘আমরা এখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারিনি। মুদ্রানীতিতে মূল্যস্ফীতির হারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটাও হয়তো অর্জিত হবে না। আমাদের রপ্তানি যেভাবে বৃদ্ধির কথা ছিল, সেভাবে বাড়েনি। ফলে এটা বলা যায়, আমরা অর্থনীতিকে ঠিক যে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে চেয়েছিলাম, সেখানে রিজার্ভ ব্যবস্থাপনা খুব ভালো হয়নি।’
গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অর্থনীতিতে মুদ্রার বিনিময় হার, মূল্যস্ফীতির হার ও সুদের হার—এই তিনটি বিষয় একসঙ্গে বাগে আনা সহজ ব্যাপার নয়। সে ক্ষেত্রে রাজনৈতিক অর্থনৈতিক সিদ্ধান্তের বিষয় থাকে।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘চার–পাঁচ বছর আগে মুদ্রানীতি নিয়ে এত আলোচনা হতো না, এখন হয়। তবে বর্তমান মুদ্রানীতি নিয়ে আলোচনা করার পাশাপাশি আগের মুদ্রানীতিতে কী উদ্যোগ নেওয়া হয়েছিল, তার কোনোটা বাস্তবায়ন হয়নি, সেটা নিয়েও আলোচনা করতে হবে।’
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান বলেন, ‘মুদ্রানীতিতে এখন যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো আগে নেওয়া হলে সমস্যা এত প্রকট হতো না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিএবির সিইও শুভাশীষ বসু, সভাপতি ফোরকান উদ্দিন ও সাবেক সভাপতি হুমায়ুন কবির।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে