
বাংলাদেশে আটকে পড়া কুয়েতগামী প্রবাসী এবং নতুন ভিসাধারী কর্মীদের যাতায়াত সহজ করতে সৌদি আরবের ট্রানজিট ভিসা পাওয়া সহজ করার উদ্যোগ জোরদার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। এই লক্ষ্যে ঢাকায় সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসী ও নতুন কর্মীদের জন্য সৌদি আরব হয়ে যাতায়াত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে। তবে ট্রানজিট ভিসা জটিলতার কারণে অনেকেই ভ্রমণে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এ প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কুয়েতের বাংলাদেশ মিশন।
কূটনৈতিক এ প্রচেষ্টার ফলে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রানজিট ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী যাতায়াত অনেকটাই স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যাতায়াতের নিমিত্তে সৌদি আরব হয়ে ঢাকায় ফ্লাইট চালু করার উদ্দেশে কুয়েতে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইনস ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আশা করা যায় কুয়েত প্রবাসীদের জন্য অতি শিগগিরই সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।
বাংলাদেশ দূতাবাসের অব্যাহত প্রচেষ্টার ফলশ্রুতিতে ইতিমধ্যে আগামী ৩০ মার্চ থেকে প্রতিদিন সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং অতি শিগগিরই দাম্মাম-ঢাকা রুটে কুয়েত এয়ারলাইনসের ফ্লাইটও চালু হবে মর্মে আশা করা যাচ্ছে।
এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনে সৌদি আরব হয়ে বাংলাদেশ বা অন্যান্য গন্তব্যে ভ্রমণ করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর সহায়তায় সৌদি আরবের প্রবেশ অনুমোদন বা এন্ট্রি পারমিট প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে এবং এই উদ্যোগ চলমান থাকবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে