তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারের অনুকূলে প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকার শেয়ার মানি ডিপোজিটকে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করা হবে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ও ইস্যুমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা করে। এই শেয়ারগুলো অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের অনুকূলে ইস্যু করা হবে।
নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার সাধারণ শেয়ারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে যখন তা সরকারের অনুকূলে ইস্যু করা হয়। এটি মূলত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থকে শেয়ারে রূপান্তরের একটি উদ্যোগ।
তিতাস গ্যাসের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৯ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই লোকসান ছিল ১ টাকা ৬৭ পয়সা। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৫২ পয়সা।
বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১টি। এর মধ্যে ৭৫ শতাংশ শেয়ার রয়েছে সরকারের মালিকানায়। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৮৯ শতাংশ এবং বিদেশিদের কাছে রয়েছে মাত্র শূন্য দশমিক ০৩ শতাংশ শেয়ার।
প্রেফারেন্স শেয়ার হলো কোম্পানির এমন এক ধরনের শেয়ার, যেখান থেকে শেয়ারহোল্ডাররা সাধারণ শেয়ারের তুলনায় বিশেষ সুবিধা পান। এই শেয়ারধারীরা পূর্বনির্ধারিত লভ্যাংশ পান এবং কোম্পানি বন্ধ হলে মূলধন ফেরত লাভের ক্ষেত্রে অগ্রাধিকার পান, কিন্তু তাঁদের সাধারণত ভোটাধিকার থাকে না বা সীমিত থাকে। অর্থাৎ প্রেফারেন্স শেয়ারধারীরা তুলনামূলকভাবে কম ঝুঁকি নিয়ে কিছু নিরাপত্তা নিশ্চিত করতে পারেন; এটি বিনিয়োগের ক্ষেত্রে সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিত।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
১৭ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৩৫ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে