সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন হার অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার হবে ৯ দশমিক ৭২ শতাংশ।
সরকারের আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে, এই পদক্ষেপ উচ্চ মূল্যস্ফীতির সময়ে মধ্যবিত্ত এবং সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল পরিবারগুলোর উপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
আজ মঙ্গলবার থেকেই এই নতুন মুনাফা হার কার্যকর হয়েছে।
নতুন হার ও বিনিয়োগের সীমা
নতুন নিয়মে, সঞ্চয়পত্রের সুদহার বিনিয়োগের পরিমাণের উপর নির্ভরশীল। ৭ লাখ ৫০ হাজার টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে সুদহার তুলনামূলকভাবে বেশি হবে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদহার কমে আসবে। অর্থাৎ, কম বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন।
বিভিন্ন সঞ্চয়পত্রের পরিবর্তিত হার
পরিবার সঞ্চয়পত্র: দেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হারেও পরিবর্তন এসেছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদী পূর্তিতে মুনাফার হার ১২.৫০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৩ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্র: পেনশনার সঞ্চয়পত্রেও মুনাফার হার কমানো হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে মুনাফা ১২.৫৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৮ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৪০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮৩ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব: ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবেও মুনাফার হার কমেছে।
তিন বছর মেয়াদ পূর্ণ হলে এবং সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।
কিছু ক্ষেত্রে অপরিবর্তিত
তবে, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে বলে পরিপত্রে জানানো হয়েছে।
পুরানো সঞ্চয়পত্রের জন্য বিশেষ নিয়ম
১ জুলাই, ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে, পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার কার্যকর হবে। সরকার জানিয়েছে, আগামী ছয় মাস পর সঞ্চয়পত্রের মুনাফার হার পুনরায় পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে