
দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আবারও বেজেছে কারখানার সাইরেন। রাষ্ট্রায়ত্ত ‘রাজশাহী টেক্সটাইল মিলস্’ এখন প্রাণ-আরএফএলের হাতে হয়ে উঠছে কর্মসংস্থানের নতুন বাতিঘর। গতকাল শনিবার বিকেলে ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিলস্’ পরিদর্শনে এসে আবেগে আপ্লুত হয়ে ওঠেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। কারখানা ঘুরে দেখে তিনি বলেন, ‘আমি শুধু আনন্দিত নই, আমি আপ্লুত। এখানে সবাই কাজ করছেন। একটা কাজের পরিবেশ তৈরি হয়েছে।’
সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) চুক্তির মাধ্যমে গত বছরের শেষের দিকে প্রাণ-আরএফএল গ্রুপকে হস্তান্তর করে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি)। জীর্ণ, পরিত্যক্ত একটি মিলকে নতুন করে গড়ে তোলে প্রাণ-আরএফএল। এখন সেখানে তৈরি হচ্ছে ব্যাগ, মানিব্যাগ, জুতা, লাগেজসহ নানা ধরনের পণ্য।
প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ৬ মাসেই চাকরি পেয়েছেন ২ হাজার শ্রমিক। কারখানার পূর্ণ কার্যক্রমে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছেন তাঁরা। এই উপলক্ষে গতকাল কারখানা চত্বরে আয়োজিত ‘দুই হাজার কর্মসংস্থান উদ্যাপন; লক্ষ্য ১২ হাজার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রাজশাহীর মানুষকে আর ঢাকা, গাজীপুর বা বিদেশে যেতে হবে না—এখানেই কর্মসংস্থান তৈরি হচ্ছে, এখানেই গড়ে উঠছে শিল্প।
আরও খবর পড়ুন:

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে