
নগরের গণ্ডি পেরিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে ব্যাংকিং সেবা। সেই পথের সবচেয়ে সফল নাম—এজেন্ট ব্যাংকিং। ব্যাংকে যেতে হয় না, ব্যাংকই যেন এসে গেছে মানুষের হাতের নাগালে। দোকানের এক কোনায় বসে থাকা এজেন্ট এখন একজন আস্থার নাম। সাধারণ মানুষ সেখানে খোলেন হিসাব, রাখেন আমানত, তোলেন টাকা, কখনো নেন ঋণও। ফলে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই সেবা। বাড়ছে গ্রাহক, বাড়ছে হিসাব।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার, যেখানে এক বছরে নতুন হিসাব বেড়েছে ২৫ লাখের বেশি। গ্রামীণ জনগোষ্ঠীই এর বড় অংশীদার, তাদের খাতায় এখন হিসাবের সংখ্যা ২ কোটির কাছাকাছি। এই সময় নারী গ্রাহকের অংশগ্রহণও চোখে পড়ার মতো—হিসাবের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২০ লাখ।
তবে সাফল্যের এই পরিসংখ্যানের ছায়ায় রয়ে গেছে কিছু দুর্ভাবনাও। হিসাব বাড়লেও লেনদেন কমছে। এক বছর আগে যেখানে মাসিক লেনদেন ছিল প্রায় ৬৯ হাজার কোটি টাকা, এখন তা নেমে এসেছে ৬২ হাজার কোটির ঘরে। অর্থাৎ কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা। একই সঙ্গে ঋণ বিতরণেও দেখা যাচ্ছে পতন। ডিসেম্বরের তুলনায় ফেব্রুয়ারিতে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ কমেছে দেড় হাজার কোটি টাকা।
গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট কমেছে ১৫৯টি এবং আউটলেট কমেছে ২০৫টি। অথচ এই সময়েই আমানত বেড়েছে ৫ হাজার ৭৭৫ কোটি টাকা। তবে ব্যাংকে মানুষের টাকা রাখার প্রবণতা বাড়লেও লেনদেন কমছে, যা একধরনের জটিল বার্তা দিচ্ছে—ব্যবহার বাড়ছে না, কেবল সঞ্চয় জমছে।
এ বিষয়ে ব্যাংক এশিয়ার সাবেক এমডি আরফান আলী মনে করেন, এজেন্ট ব্যাংকিং শুধু আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যম নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার একটি কার্যকর পথ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এই সেবার মূল লক্ষ্যই ছিল ব্যাংক থেকে দূরে থাকা মানুষের কাছে পৌঁছানো, তা এখন সফলভাবে বাস্তবায়ন হচ্ছে।
তবে প্রশ্ন রয়ে যায়, এত হিসাব খোলার পরও কেন কমছে লেনদেন? সেবার বিস্তারে যেমন প্রশংসা পাওয়ার জায়গা আছে, তেমনি তার কার্যকারিতা নিয়ে ভাবারও সময় এসেছে। এজেন্ট ব্যাংকিং শুধু শুরু নয়, এখন এর ভরসা হয়ে উঠতে পারাটাই হবে বড় অর্জন।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে