দেশের সোনার বাজারে এক দিনের ব্যবধানে নজিরবিহীন মূল্যবৃদ্ধি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক ধাপে এত বড় দাম বাড়ার ঘটনা আগে কখনো ঘটেনি। গতকাল সকালে দাম বাড়ানোর ঘোষণা দিয়ে ১০টা ১৫ মিনিটে কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে বুধবার সোনার দাম বেড়েছিল ৭ হাজার ৩৪৮ টাকা। তার আগের দিন মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৮৬ হাজার ১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।
জুয়েলার্স সমিতি বরাবরের মতোই বলেছে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধি। বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম সাড়ে ৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে বিশ্ববাণিজ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে সোনার দাম শিগগির ৭ হাজার ডলারে উঠে যাবে।
সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮ হাজার ৫৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৮ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।
করোনার পর গত পাঁচ বছরে দেশে-বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি প্রথমবারের মতো ১ লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে ২ লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে