শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা ঘোষণা করেছে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ। এর ফলে কোম্পানির শেয়ারধারীরা এখন প্রতি শেয়ারের জন্য লভ্যাংশ পাবেন দেড় টাকা।
সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রবির পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে লভ্যাংশসহ গত বছরের আর্থিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ৭০২ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৩ সালে ছিল ৩২০ কোটি টাকা। মুনাফার এই বিপুল বৃদ্ধি শেয়ারধারীদের জন্য লভ্যাংশের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে লভ্যাংশ ছিল ১০ শতাংশ, এবার তা বেড়ে ১৫ শতাংশ হয়েছে।
রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরি প্রধান মোহাম্মদ শাহেদুল আলম বলেন, এ মুনাফার পেছনে কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা বড় ভূমিকা রেখেছে। নানাভাবে খরচ কমানোর চেষ্টা ছিল, যার কারণে মুনাফা বেশি হয়েছে এবং রেকর্ড লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে