
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিতের ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাঁরা ১ জুলাই পরবর্তী ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইটের টিকিট কিনেছেন, তাঁরা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই টিকিটের পুরো মূল্য ফেরত নিতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিছুদিন পর সেটি বন্ধ হয়ে যায়। এরপর ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান, যা ২০০৬ সালে বন্ধ হয়। পরবর্তীকালে দীর্ঘ প্রায় দেড় যুগ পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বরে পুনরায় ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করে বিমান। কিন্তু দেড় বছরের মাথায় আবারও এই রুটে ফ্লাইট স্থগিত হচ্ছে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২০ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩২ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে