পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতের শীর্ষ কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা ৩৬৩ দশমিক ৩৪ কোটি টাকায় উন্নীত করেছে। এটি আগের বছরের একই সময়ের চেয়ে ৫৮ দশমিক ৮৭ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার ৪৯তম সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে বিক্রয় বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ বা ২১৫ দশমিক ৮৬ কোটি টাকা।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিক শেষে (জুলাই-ডিসেম্বর, ২০২৫) ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯০ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ দশমিক ১৪ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৫৭ দশমিক ২৪ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৫৮ দশমিক ৪১ টাকায় দাঁড়িয়েছে।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪১ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৩০ টাকা। অপারেটিং ক্যাশ ফ্লোর এই উল্লেখযোগ্য উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে আলোচ্য সময়ে ক্রেতাদের থেকে আগের বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি আদায় হওয়ার পাশাপাশি কাঁচামাল ও অন্য সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ ১৮ দশমিক ৯৭ শতাংশ হ্রাস পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪ ঘণ্টা আগে