
অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে সাংবাদিক কাশেম হুমায়ুনকে অব্যাহতি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক কাশেম হুমায়ুনকে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনকে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম দফায় তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। পরবর্তীকালে তাঁর মেয়াদ আরও বাড়ানো হয়। অগ্রণী ব্যাংকের পরিচালক হওয়ার আগে তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
১৭ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৩৫ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে