
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া। আজ বুধবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসীকল্যাণ ভবনের প্রতিমন্ত্রীর দপ্তরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এই আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউজোনোব।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘আমরা নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা করছি। নর্থ মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আজ সাক্ষাৎ করতে এসেছিলেন। নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নেবে। সে ব্যাপারেও আলাপ-আলোচনা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এই সম্পর্ক বাড়ানো এবং এ দেশের বাজারকে আরও যাতে সমৃদ্ধ করা যায়, সে ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।’

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মেসিডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চায় তারা। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় ৪০০ ইউরো হবে। তবে কী পদ্ধতিতে তারা কর্মী নেবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।’
সূত্র আরও জানিয়েছে, কর্মী নিতে বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা চুক্তির কথা বলা হয়েছে। এ সময় নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সমঝোতা স্মারকের নমুনা চেয়েছেন। শিগগিরই নমুনা সমঝোতা স্বারক মেসিডোনিয়ায় পাঠানো হবে বলে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩১ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে