
চালকদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি গুরুত্ব আরোপ করে আন্তর্জাতিক সামাজিক উদ্যোগ ভিশনস্প্রিংয়ের সঙ্গে যৌথভাবে নতুন একটি কর্মসূচি চালু করেছে উবার বাংলাদেশ। এ উদ্যোগের আওতায় ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করা হয়েছে, যার লক্ষ্য পরিবহন পেশাজীবীদের চোখের স্বাস্থ্য নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা জোরদার করা।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে ভিশনস্প্রিং ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে উবারচালকদের জন্য বিনা মূল্যে চোখের পরীক্ষা পরিচালনা করবে এবং স্বল্পমূল্যে চশমা সরবরাহ করবে। উবার বাংলাদেশে যাত্রা শুরুর ৯ বছর পূর্তি উপলক্ষে চলতি সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে।
গবেষণায় দেখা গেছে, বাণিজ্যিক যানবাহনের উল্লেখযোগ্যসংখ্যক চালক অজানা দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন, যা সরাসরি দৃষ্টিসীমা, প্রতিক্রিয়া সময় এবং নিরাপদ গাড়ি চালনার সক্ষমতাকে প্রভাবিত করে। ভিশনস্প্রিংয়ের কার্যকর সেবা মডেল এবং উবারের বৃহৎ চালক নেটওয়ার্ককে একত্রিত করে ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন সড়ক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, ‘সড়ক নিরাপত্তা উবারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নিরাপদভাবে গাড়ি চালানোর জন্য পরিষ্কার দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে। ভিশনস্প্রিংয়ের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে আমরা চালকদের সুস্থতা ও নিরাপত্তায় বিনিয়োগ করছি।’
নাশিদ ফেরদৌস কামাল আরও বলেন, বাংলাদেশের জন্য আরও নিরাপদ ও দায়িত্বশীল যাতায়াতব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবেই সি টু বি সেফ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
‘ভিশনস্প্রিং বাংলাদেশ’-এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, ‘উবার বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। হাজারো চালকের জন্য চোখের পরীক্ষা ও চশমা সুবিধা নিশ্চিত করা সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং চালকদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সি টু বি সেফ উদ্যোগটি উবার বাংলাদেশের চালক নিরাপত্তাবিষয়ক অঙ্গীকারের অংশ, যার মধ্যে রয়েছে সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, ডিজিটাল সেফটি টুলস এবং কমিউনিটিভিত্তিক বিভিন্ন কার্যক্রম।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে