জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন সরকার। এ লক্ষ্যে ৪৯ লাখ সুইডিশ ক্রোনা (এসইকে), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা (১ এসইকে = ১২.৫৮ টাকা ধরে), অনুদান হিসেবে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ-সংক্রান্ত একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই অনুদান সহায়তায় স্ট্রেনথেনিং ক্যাপাসিটি অব এমওইএফসিসি, ডিওই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রিজিলিয়েন্স’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি চলবে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হচ্ছে—পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, বন্য প্রাণি ট্রাস্ট ফান্ড গঠন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি সক্ষমতা জোরদার করা।
এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে বাংলাদেশ ও সুইডেন সরকারের মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব (রুটিন দায়িত্বে) ড. একেএম শাহাবুদ্দিন এবং সুইডেনের পক্ষে স্বাক্ষর করেন ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উন্নয়ন সহযোগিতাপ্রধান মারিয়া স্ট্রিডসম্যান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৫ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে