
ভরা মৌসুমে দেশে তৃতীয়বারের মতো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে ভারতীয় আলুবোঝাই ৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে আমদানির খবরে দেশীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমেছে।
প্রথম দিনে মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করে। আজ ভারতীয় চারটি ট্রাকে ১০০ টন আলু হিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতি টন আলুর আমদানি মূল্য ১৫৫ মার্কিন ডলার।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ৫২ জন আমদানিকারক প্রায় ৩২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।’
আমদানিকারক প্রতিষ্ঠান মুক্ত এন্টারপ্রাইজ ভারত থেকে এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু করেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ২০ টাকা কেজির মধ্যে বিক্রি করা হবে।
এদিকে, আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের কার্ডিনাল আলু ৫ টাকা কমে ৩০ টাকা এবং ছোট জাতের পাটনা আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে