উড়োজাহাজের ফিউজিলাজ বা মূল কাঠামোতে নির্মাণত্রুটির কারণে আটকে গেছে ৫০টি বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স উড়োজাহাজের ডেলিভারি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে ‘অপ্রয়োজনীয় দুটি ছিদ্র’ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বোয়িং বলছে, ৭৩৭-ম্যাক্স মডেলের বেশ কয়েকটি উড়োজাহাজের জানালার ফ্রেমের কাছে বেশ দুটি করে ‘প্রয়োজনের তুলনায় ছোট’ গর্ত করা হয়েছে এবং কিছু কিছু বিমানে জানালার ফ্রেম কিছুটা ছোট করে তৈরি করা হয়েছে।
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রধান নির্বাহী স্ট্যান ডিল বলেছেন, গত বৃহস্পতিবার সরবরাহকারী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেম ৭৩৭-ম্যাক্স সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে অসংগতির বিষয়ে জানায়।
‘আমি সেই কর্মীকে ধন্যবাদ জানাতে চাই যিনি তাঁর ম্যানেজারের কাছে জানিয়েছিলেন যে, ফিউজিলাজে দুটি ছিদ্র প্রয়োজনীয়তা অনুসারে করা হয়নি।’
স্ট্যান ডিল আরও বলেন, এই ত্রুটি ফ্লাইটের নিরাপত্তার জন্য কোনো সমস্যা নয়। তবু ৫০টি উড়োজাহাজ নিয়ে আরও কিছু কাজ করতে হবে।
ফিউজিলাজ তৈরির জন্য ২০০৫ সালে স্পিরিট অ্যারোসিস্টেম প্রতিষ্ঠা করে বোয়িং। কানসাসের উইচিতায় স্পিরিটের কারখানায় ফিউজিলাজ তৈরি করে সেগুলোকে ট্রেনে করে ওয়াশিংটনের রেনটনে আনা হয়। সেখানেই পূর্ণাঙ্গ উড়োজাহাজ হিসেবে গড়ে তোলা হয়।
গত জানুয়ারির শুরুতে বোয়িংয়ের একটি উড়োজাহাজের দরজা আকাশে ওঠার পর খুলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এর পর থেকেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও তদন্ত সংস্থার কোপানলের মুখে আছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে