
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ২ পয়সায়। আন্তর্জাতিক রুটে প্রতি লিটারের দাম ৬০ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে ৬৪ সেন্ট নির্ধারণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন দাম ঘোষণা করে। নতুন দর গতকাল রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে দেশের জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে নির্বাহী আদেশে দাম নির্ধারণের পদ্ধতি বাতিল করে। পরে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১-এর মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় বিইআরসিকে। এরপরই ২০২৪ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়।
বিইআরসি আগেই জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতি মাসে জেট ফুয়েলের দামের সমন্বয় করা হবে। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে এবং কমলে কমবে।
প্রসঙ্গত, গত মে মাসে বিইআরসি প্রথমবার জেট ফুয়েলের দাম নির্ধারণ করে। তখন অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ দশমিক ৫৭ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্ট থেকে কমিয়ে ৬০ সেন্ট করা হয়েছিল।
বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে জেট ফুয়েলের বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ টন। পরের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪১ হাজার ৩৩ টনে।
এদিকে, নতুন দরের বিরোধিতা করে আজ বিইআরসিকে একটি চিঠি দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাব জানিয়েছে, জেট ফুয়েলের বিতরণ চার্জ বাড়ানোর যৌক্তিক কোনো ভিত্তি নেই এবং তারা এই বাড়তি দামের প্রতিবাদ জানাচ্ছে।
সংগঠনটি দাবি করেছে, ক্যাব ও বিইআরসির মধ্যে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির আগপর্যন্ত নতুন দাম কার্যকর না করতে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৫ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে