
দেশের এফ-কমার্স বা ফেসবুকের মাধ্যমে অনলাইনে ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তাদের নিয়ে মিটআপ আয়োজিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর এক হোটেলে ‘এফ-কমার্স এন্ট্রাপ্রেনিউর মিটআপ’ নামে এই মিটআপের আয়োজন করা হয়।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সবচেয়ে জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মিটআপে বিভিন্ন খাতের শতাধিক এফ-কমার্স উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মিটআপে ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন এবং এফ-কমার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ছোটনের জন্মদিন উদ্যাপন করে কেক কাটা হয়। বিকেল ৪টায় শুরু হয়ে ইফতারের পর রাত ৮টায় শেষ হয় এই মিটআপ।
মিটআপে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদুর রহমান, পরিচালক অর্নব মুস্তফা, আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল লিয়াকত হোসাইন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন, স্টিডফাস্ট কুরিয়ারের সিইও কে এম রিদওয়ানুল বারী জিওন, ওয়ালেটমিক্সের সিওও শাহীন মোহাম্মদ শামিউল হক, বিডিশপের সিইও জাকির হোসেন, আইএক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম, ই-ক্যাব এর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও সদস্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মিটআপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস ছোটন। এ সময় তিনি বলেন, সারা দেশের এফ-কমার্স উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে আনতে কাজ করছে ই-ক্যাবের এফ-কমার্স অ্যালায়েন্স। ফেসবুক উদ্যোক্তাদের এগিয়ে নিতে এফ-কমার্স অ্যালায়েন্সের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন তিনি।
ই-ক্যাবের পরিচালক এবং এফ-কমার্স অ্যালায়েন্সের ডিরেক্টর ইনচার্জ সাইদুর রহমান বলেন, সারা দেশের এফ-কমার্স উদ্যোক্তাদের ব্যবসাকে আরও বড় পরিসরে এবং প্রাতিষ্ঠানিক ই-কমার্স ব্যবসায় রূপান্তর করার জন্য কাজ করছে এফ-কমার্স অ্যালায়েন্স। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।
এই এফ-কমার্স এন্ট্রাপ্রেনিউর মিটআপের পার্টনার ছিল স্টিডফাস্ট কুরিয়ার, এক্সপ্রেস ইন টাউন, বিডিশপ, পেপারফ্লাই, ওয়ালেটমিক্স, আই ভেঞ্চার, নুরতাজ ডটকম, আইএক্সপ্রেস, রিবানা, স্টাইজেন, বেস্টব্র্যান্ড ডটকম ডটবিডি, গ্রিড, কিরেই এবং বিক্রয়বাজার।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে