
বেসরকারি কোম্পানি সেনা ইনস্যুরেন্স পিএলসি সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার বিমা সেবা প্রদানের অনুমোদন চেয়ে আবেদন করেছে। সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) পরিবর্তে এই কাজ সেনা ইনস্যুরেন্স করার আগ্রহ প্রকাশ করায় বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এই প্রস্তাবকে মোটেও সমীচীন নয় বলে মনে করছে।
সম্প্রতি এ-সংক্রান্ত একটি চিঠি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) পাঠিয়েছে বিআইএ।
বিআইএর চিঠিতে বলা হয়, বিমাকে সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিকেন্দ্রিক ভাগে বিভক্ত করা মোটেও যুক্তিযুক্ত নয়। নন-লাইফ বিমা কোম্পানির স্বার্থ এখানে জড়িয়ে রয়েছে। কিন্তু মাত্র কিছু নির্দিষ্ট কোম্পানির কাছে মতামত চাওয়া হয়েছে, যা প্রশ্নবিদ্ধ এবং এ ধরনের দৃষ্টিভঙ্গি আদৌ কাম্য নয়। বীমা করপোরেশন আইন, ২০১৯-এর ১৬ (১) ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, নন-লাইফ বিমা পলিসি অবলিখনের একমাত্র এখতিয়ার সাধারণ বীমা করপোরেশনের। অন্য সব নন-লাইফ বিমা কোম্পানির ব্যাখ্যা একই রকম। এই অবস্থায় সেনা ইনস্যুরেন্সের আবেদনকে বিআইএ দ্বিমত প্রকাশ করেছে।
সাধারণ বীমার পরিবর্তে সেনা ইনস্যুরেন্স সশস্ত্র বাহিনী এবং সশস্ত্র বিভিন্ন প্রতিষ্ঠানের বিমা করার অনুমোদন চেয়ে আবেদন করেছে। এই আবেদনের পর আইডিআরএ বিমামালিকদের সংগঠন বিআইএসহ সব স্টেকহোল্ডারদের কাছে মতামত চেয়ে চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতে বিআইএর পক্ষ থেকে এই মতামত প্রকাশ করা হয়। বিমাকে সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিকেন্দ্রিক করে বিভাজন করা মোটেও সমীচীন নয় বলে বিআইএ মনে করছে।
সার্বিক বিষয়ে আইডিআরএর পরামর্শক সাইফুন্নাহার সুমি আজকের পত্রিকাকে বলেন, বিআইএসহ বিমা খাতের সব স্টেকহোল্ডারের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। সবার মতামত এখনো আসেনি। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আইডিআরএ।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৬ ঘণ্টা আগে