রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মীর কাশিম কমল। অনুষ্ঠান পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্যে সদস্যসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক নূরুন্নবী সিদ্দিক সুইন সমিতির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের এবং একুশে পদকসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আকিজ অ্যাগ্রোফিডের সিইও এ টি এম হাবিব উল্লাহ, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি কাওছার আজম, বৃহত্তর রাজশাহী সমিতির সহসভপতি এস এম এহসান কবীর এবং ‘ফাকড কাব’-এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন শিল্পী পিয়াল হাসান, সমিতির কোষাধ্যক্ষ মোফাখখারুল ইসলাম, আজীবন সদস্য এস এম মাহবুব আলম, ছালজার রহমান, ড. আবু সালেহ মো. আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগ সমিতি ও বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম নান্নু, মোস্তফা জাকির আহমেদ, মাসউদুল হক, সৈয়দ নাজমুল ইসলাম মানিক, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার সামিউল ইসলাম লিটন, সারোয়ার হোসেন তালুকদার, আবদুস সালাম ভূঁইয়া, মো. আব্দুস সালিক, মো. আরিফুর রহমান, আইয়ুব হোসেন উজ্জ্বল, মাসুদ পারভেজ সম্রাট ও নাজমুন নাহার।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৬ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৬ ঘণ্টা আগে