
তুরস্ককে বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন আজ বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে কৃষি যান্ত্রীকিকরণ, কৃষি পণ্য রপ্তানি, উন্নত জাতের তুলা চাষ ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
রাষ্ট্রদূত বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। দেশের টেক্সটাইল যন্ত্রপাতি ও কেমিক্যালের অন্যতম সরবরাহ কারি তুরস্ক।
কৃষিক্ষেত্রেও তুরস্কের কাজের আগ্রহ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের অন্যতম তুলা উৎপাদন কারি দেশ হিসেবে এ বিষয়ে তাদের দক্ষতা রয়েছে। বাংলাদেশের তুলা উন্নয়নে গবেষণাগার স্থাপন ও উন্নত তুলার ভ্যারাইটি উদ্ভাবনে তাঁর দেশ সহযোগিতা করছে।
রাষ্ট্রদূত কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক কৃষি ব্যবস্থা অনেকাংশেই যন্ত্র নির্ভর হয়ে গেছে। বাংলাদেশ চাইলে তাঁরা এ বিষয়ে কাজ করতে আগ্রহী।
কৃষি উপদেষ্টা দেশের কৃষি খাতে তুরস্কের সহযোগিতা আশা করে বলেন, ‘আমরা ইতিমধ্যে চীনসহ বিভিন্ন উৎস হতে কৃষি যন্ত্রপাতি আমদানি করছি, তুরস্ক এ খাতে বিনিয়োগ করতে পারে। আমাদের দেশে কারখানা স্থাপন করলে এ খাত সমৃদ্ধ হবে।’
বড় বড় কোম্পানি এখানে বিনিয়োগ করতে পারে, এগ্রিকালচার লজিস্টিক, প্রসেসিং খাত দেশে বিকাশমান। দেশ থেকে ফলমূল ও সবজি আমদানির বিষয়েও উপদেষ্টা রাষ্ট্রদূতে দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৬ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৭ ঘণ্টা আগে