
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনকে জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্সের (এমভিআই) স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের মোট ১৫ জন বিশেষজ্ঞকে নিয়ে এই আন্তর্জাতিক প্যানেল গঠন করা হয়েছে। তাঁরা বহুমাত্রিক ভঙ্গুরতা সূচকের ভবিষ্যৎ উন্নয়ন, প্রয়োগ এবং বৈশ্বিক নীতি-প্রক্রিয়ার কার্যকারিতা নিশ্চিত করতে কাজ করবেন। প্যানেলটি এমভিআই সচিবালয় ও জাতিসংঘ পরিসংখ্যান কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
এই প্যানেল প্রতি তিন বছর অন্তর এমভিআই পর্যালোচনা করবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পদ্ধতিগত উন্নয়নের সুপারিশ দেবে। কোন কোন উন্নয়নশীল দেশ কীভাবে ভঙ্গুরতা কমাচ্ছে ও স্থিতিস্থাপকতা বাড়াচ্ছে, তার অগ্রগতি পর্যবেক্ষণ করাও প্যানেলের দায়িত্বের অংশ। জাতিসংঘ পরিসংখ্যান কমিশন ও সাধারণ পরিষদে উত্থাপিত বিষয়গুলোও তাঁরা বিবেচনায় নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাহমিদা খাতুনের নিয়োগ আন্তর্জাতিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানের স্বীকৃতি। তিনি ব্যক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই এ দায়িত্ব পালন করবেন। এমভিআইয়ের প্রাসঙ্গিকতা, বৈজ্ঞানিক ভিত্তি ও সহজপ্রাপ্যতা জোরদার করতে তিনি প্যানেলের কারিগরি ও নীতিগত কাজে অবদান রাখবেন।
ফাহমিদা খাতুন বর্তমানে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আনকটাড) প্রোডাক্টিভ ক্যাপাসিটিজ ইনডেক্সের উপদেষ্টা বোর্ডের সদস্য। পাশাপাশি তিনি ব্র্যাকের বোর্ড সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৩ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৫ ঘণ্টা আগে