সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে দেশি প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড। চুক্তির মাধ্যমে কোয়ান্ট ফিনটেক আইসিবি সিকিউরিটিজের গ্রাহকদের সেবা দিতে তাদের তৈরি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করবে।
এর ফলে আইসিবির গ্রাহকেরা বাংলাদেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসইতে ট্রেডিংয়ের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্মে সরাসরি অংশ নিতে পারবেন।
আজ বুধবার প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। আইসিবির প্রধান কার্যালয়ে হওয়া চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মফিজুর রহমান এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার।
আরও উপস্থিত ছিলেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিকিউরিটিজের চেয়ারম্যান আবুল হোসেন, কোয়ান্ট ফিনটেকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জাবেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাবেদ হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পেরে তাঁরা আনন্দিত এবং আশা করেন, এটি তাঁদের ভবিষ্যৎ সম্ভাবনার পথ উন্মুক্ত করবে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে