
বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাফায়াত আরেফীনকে গত ১৯ নভেম্বর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির আগে তিনি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব, বৈদেশিক ক্রয়, অরিজিনেশন, গবেষণা ও মান নিয়ন্ত্রণ) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। দাপ্তরিক ও ব্যক্তিগত কাজে তিনি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, চীন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, মিসরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৪ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
১৫ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৩৩ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে