
বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিনিয়োগ সমন্বয়-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা আহ্বান করা হয়।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানরা, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার), পিপিপি অথরিটি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লুৎফে সিদ্দিকী স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় গুরুত্ব বিবেচনায় বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে যেসব সমস্যা উদ্ভব হয়—তা সমাধানের জন্য এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের পথে বাধা ও সম্ভাবনা, বিভিন্ন সফল উদ্যোগের তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় আন্তদপ্তর সমন্বয়ের ক্ষেত্রে সম্মিলিত প্রয়াসে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় নির্ধারণ করা, সফল উদ্যোগগুলো অনুসরণ করা, প্রশাসনিক নীতিমালা ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের থেকে প্রতিক্রিয়া গ্রহণ ও সহজতর সেবা প্রদানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসোবে অবকাঠামো উন্নয়ন ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি ফলাফলভিত্তিক কার্যকর ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করার জন্য প্রতিমাসে নিয়মিত এ সভাটি আয়োজন করা হবে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে