
ইউএস-বাংলা এয়ারলাইনসের তিনজন নারী কর্মী অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হলেন। গতকাল শনিবার রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এয়ারলাইনস ও ট্যুরিজম সেক্টরের বিভিন্ন বিভাগে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ১০ জন নারী কর্মীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইউএস-বাংলা এয়ারলাইনস থেকে বেস্ট ট্রেইনার হিসেবে কেবিন সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার এবং সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন।
অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, এটিজেএফবি এর প্রেসিডেন্ট তানজিম আনোয়ার, সেক্রেটারি বাতেন বিপ্লবসহ অন্য অতিথিবৃন্দ।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে