দীর্ঘদিন ধরে মন্দ ঋণের চাপে দেশের ব্যাংক খাত। ঋণগ্রহীতাদের সময়মতো কিস্তি ও সুদ পরিশোধে ব্যর্থতার কারণে ব্যাংকের ঋণ অস্বাভাবিকহারে মন্দ ঋণে পরিণত হচ্ছে। মন্দ ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংককে ঝুঁকি কমাতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখার চাপ ক্রমেই বেড়ে গেছে। তবে কম মুনাফা ও ঋণের বিপুল পরিমাণ বৃদ্ধির কারণে ব্যাংকগুলো প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রভিশন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে ব্যাংকগুলোকে প্রভিশন হিসেবে রাখা প্রয়োজন ছিল ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকা; কিন্তু তারা রাখতে পেরেছে মাত্র ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। চলতি বছরের জুনে প্রভিশন ঘাটতি ছিল ৩ লাখ ২০ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ১৩০ কোটি টাকা, একই বছরের আগের প্রান্তি বা সেপ্টেম্বর প্রান্তিকে যা ছিল ৫৫ হাজার ৩৭৮ কোটি টাকা।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘মন্দ ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর প্রভিশন তৈরি করা বাধ্যতামূলক। অনেক ব্যাংক এমন অবস্থায় আছে যে, ন্যূনতম সঞ্চিতিও তুলতে পারছে না। সময়মতো প্রভিশন না থাকলে গ্রাহকের আমানত ঝুঁকিতে পড়ে।’
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণ ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ। এক বছর আগে একই সময়ে খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ১৬.৯৩ শতাংশ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘ঋণ আদায় ব্যর্থ হওয়ার কারণে ব্যাংকগুলোকে অতিরিক্ত প্রভিশন রাখতে হচ্ছে। মন্দ ঋণের বৃদ্ধিই প্রভিশন ঘাটতির মূল কারণ। আর্থিক সংকট এবং কম আমানতের প্রবৃদ্ধি ব্যাংকের সক্ষমতা সীমিত করেছে।’

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ‘গত ১৫ বছরে যথাযথ তদারকি না হওয়ায় খেলাপি ঋণ বেড়েছে। ডাউন পেমেন্ট নিশ্চিত করা, লোন রিশিডিউল করা এবং আনক্ল্যাসিফাই করা জরুরি। বড় গ্রাহকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মার্চ থেকে কার্যকর হবে।’
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, নিয়মিত ঋণের ক্ষেত্রে ০.২৫-৫ শতাংশ এবং অনিয়মিত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ প্রভিশন বাধ্যতামূলক। মার্চের শেষে প্রভিশন কাভারেজ রেশিও মাত্র ৩৮ শতাংশ, যা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি বলেন, ‘আগামীতে আন্তর্জাতিক মান অনুযায়ী ডাইনামিক প্রভিশনিং কার্যকর করা হবে। এতে ব্যাংকের শক্তি বাড়বে এবং মূলধনের ওপর চাপ কমবে।’

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৫ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে