দেশের বাজারে সোনার দাম প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা থেকে কমে হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনা ও রুপার দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা থেকে কমে হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা থেকে কমে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি দেশের বাজারে সব ধরনের রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট প্রতি ভরির রুপার দাম হবে ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে। তবে ক্রেতাদের এই নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে। এ ছাড়া অলংকারের ডিজাইন বা গঠন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে