দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ বুধবার (১ এপ্রিল) তিন হাজার ২৭৬ টাকা বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা থেকে ২ লাখ ৪৭ হাজার ৯৬৭ টাকায় দাঁড়িয়েছে। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়েছে, আজ বুধবার সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনা-রুপার এই নতুন মূল্যতালিকা কার্যকর হবে।
বাজুসের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৬৭ টাকা এবং ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৪১ টাকা। আর ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ২ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গয়নার মূল্য প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
আজকের বাজারে রুপার দাম ২২ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা এবং ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪২৩ টাকা। আর ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি ভরির দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে