‘মথ’ ডালে রং মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রির কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এই ডালের আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের তিনটি সংস্থার কাছে চিঠি দিয়েছেন।
ক্যাব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংগঠন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিউশন-বিএসটিআইয়ের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে।
চিঠিতে বলা হয়, পাইকারি ও খুচরা বাজারে ‘মথ’ ডালকে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি রোধে অননুমোদিতভাবে এই ডালের আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি বন্ধে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া। বাজারে বিক্রিত প্যাকেটজাত মুগ ডাল ও মুগ ডালজাতীয় খাদ্যপণ্যের নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষাগারে বিশ্লেষণ করা ও মানের ব্যত্যয় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
প্যাকেটজাত মুগ ডালের লেবেলিং ও উপাদান যাচাই করা। রং, বিষাক্ত উপাদান ও নিম্নমান প্রমাণিত হলে সংশ্লিষ্ট পণ্যের বিপণন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ করা। পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে রং মিশ্রিত মুগ ডাল শনাক্ত ও জব্দ করা, প্যাকেটজাত ও খোলা মুগ ডাল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করা, সংশ্লিষ্ট বিক্রেতা বা আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত সতর্কীকরণ প্রচারণা জোরদার করা।
ক্যাব সভাপতি জানান, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী সংগৃহীত ডাল নমুনার অর্ধেকের বেশি অংশে রং মিশ্রিত নমুনা পাওয়া গেছে, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কেমিক্যালযুক্ত খাদ্য ভোক্তাদের প্রাণঘাতী রোগ ক্যানসার সৃষ্টি করতে পারে। চিঠিতে আজকের পত্রিকা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কথা উল্লেখ করা হয়েছে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে