
সরকার আরও বৈদেশিক ঋণ নেবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনাকে অবান্তর বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র ঋণ নেয় আবার রাষ্ট্রই ঋণ পরিশোধ করে। ব্যক্তি কখনো ঋণ পরিশোধ করে না। আমরা ঋণ আরও নেব। ঋণ নেওয়া তো ব্যবসা করার মতোই। আমরা হিসাব করেই ঋণ নিই। বাংলাদেশ হিসাব করতে দক্ষ। সরকারি প্রতিষ্ঠান লাভের জন্য করা হয় না, করা হয় সেবার জন্য। ক্ষতি দেখে তো সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যাবে না।’
আইইবির কম্পিউটার কৌশল বিভাগের সম্পাদক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান মো. তমিজ উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শীবলু।
সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী ১০০ বছরের পরিকল্পনা করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা সব খাত অন্তর্ভুক্ত করেছি। ২০০৯ থেকে এখন পর্যন্ত দেশ অত্যন্ত পরিকল্পিতভাবেই এগিয়ে যাচ্ছে। উই হেভ অ্যা ড্রিম, ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হব।’
পদ্মা সেতু নিয়ে গবেষণা সংস্থা সিপিডির সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্যরা সমালোচনা করেই যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, নানান পরিসংখ্যান দেখাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শঙ্কিত অর্থনীতিবিদদের কথা শোনেন না। তাঁদের কথা শুনলে পদ্মা সেতু হতো না।’
তবে এ দেশের শিক্ষা খাতের আরও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘বিশ্বের ২৫০টি দেশের মধ্যে আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। অথচ দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বেড়েই চলছে। আমরা দেশেই বিশেষজ্ঞ তৈরি করতে পারছি না।’

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
২ ঘণ্টা আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
৩ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে