Ajker Patrika

এডিপি বাস্তবায়ন মাত্র ৩০%

মাহফুজুল ইসলাম, ঢাকা
এডিপি বাস্তবায়ন মাত্র ৩০%
গ্রাফিক্স: আজকের পত্রিকা

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি এখনো সন্তোষজনক নয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। সেখান থেকে জুলাই থেকে ফেব্রুয়ারি—আট মাসে ব্যয় হয়েছে মাত্র ৬৩ হাজার ৩২৭ কোটি টাকা, বাস্তবায়ন হার ৩০ দশমিক ৩১ শতাংশ। আগামী জুনের মধ্যে ব্যয় করতে হবে ১ লাখ ৪৫ হাজার ৬০৮ কোটি টাকা বা প্রায় ৭০ শতাংশ।

এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, অনেক প্রকল্প বছরের পর বছর ধরে চললেও বাস্তব অগ্রগতি খুব সীমিত। যেসব প্রকল্পের বাস্তবায়ন হার ১০ শতাংশের নিচে, সেগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। একইভাবে ৩০ শতাংশের কম অগ্রগতির প্রকল্পগুলোর যৌক্তিকতা নতুন করে যাচাই করা উচিত। অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প বাদ দিয়ে অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ মানবসম্পদ উন্নয়ন খাতে অগ্রাধিকার দেওয়া উচিত।

আইএমইডির তথ্যমতে, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত এডিপিতে সরকারের বরাদ্দ ছিল ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে পুরো বছরে ব্যয় করেছে ১ লাখ ৫৪ হাজার ১৮৯ কোটি ৮৩ লাখ টাকা। তার মধ্যে প্রথম আট মাসে ব্যয় করেছে ৬৭ হাজার ৫৫৩ কোটি ২১ লাখ টাকা, বাস্তবায়ন হার ২৯ দশমিক ৮৭ শতাংশ।

অপর দিকে চলতি অর্থবছরের আরএডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ হাজার টাকা। সেখান থেকে গত জুলাই থেকে ফেব্রুয়ারি আট মাসে উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ৬৩ হাজার ৩২৭ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় ৪ হাজার ২২৬ কোটি টাকা কম খরচ হয়েছে। বাস্তবায়ন হার ৩০ দশমিক ৩১ শতাংশ। আগামী জুনের মধ্যে ব্যয় করতে হবে ১ লাখ ৪৫ হাজার ৬০৮ কোটি টাকা।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের আট মাসে ব্যয় হয়েছিল ৮৫ হাজার ৬০২ কোটি ৫৯ লাখ টাকা, বাস্তবায়ন হার ৩৩ দশমিক ৬৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে খরচ হয়েছিল ৮২ হাজার ১৬৯ কোটি ৯৬ লাখ টাকা, বাস্তবায়ন হার ৩৪ দশমিক ৭৪ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে খরচ হয়েছিল ৮৪ হাজার ৭৬৫ কোটি ৭ লাখ টাকা, বাস্তবায়ন হার ৩৮ দশমিক ৬০ শতাংশ।

এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অন্তর্বর্তী সরকার প্রকল্পের অর্থছাড়ে কঠোর ছিল বলে বাস্তবায়ন কম হয়েছে। এখন নতুন সরকার এসেছে, অগ্রাধিকার ভিত্তিতে নতুন নতুন প্রকল্প নেবে। ফলে এডিপির বাস্তবায়নও বাড়বে।

আইএমইডির তথ্য বলছে, মন্ত্রণালয় ও বিভাগগুলোর খরচের তালিকা অনুসারে আট মাসে এখনো এক টাকাও খরচ করেনি সংসদবিষয়ক সচিবালয়। ২০২৫-২৬ অর্থবছরের সংসদবিষয়ক সচিবালয়ের একটি প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ আছে। কিন্তু গত আট মাসে এক টাকাও খরচ করা সম্ভব হয়নি। বাকি ৬৫টির মধ্যে অর্থবছরের আট মাস পেরিয়ে গেলেও বরাদ্দের ১০ শতাংশ খরচ করতে পারেনি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ। সংসদবিষয়ক সচিবালয় ছাড়া অন্য চারটি বিভাগ ও মন্ত্রণালয় হলো—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), জননিরাপত্তা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার

পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আর্টেমিস নভোচারীদের ৪০ মিনিট, কী ঘটবে তখন

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

অভিজ্ঞতা ছাড়াই প্রাইম ব্যাংকে নেবে ট্রেইনি অফিসার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত