
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন মাইলফলক তৈরি হয়েছে। রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) গত নভেম্বর মাসে এককভাবে ৭০০ মিলিয়ন (৭০ কোটি) ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন করেছে।
ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি) এবং বাংলাদেশের পিডিবি-এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) বাগেরহাটের রামপালে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। গত নভেম্বরে এটি বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে এক মাসে সর্বোচ্চ উৎপাদনের নতুন রেকর্ড করেছে।
গতকাল সোমবার বিআইএফপিসিএল-এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতির তথ্যানুসারে, নভেম্বর মাস জুড়ে এমএসটিপিপি জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে। এই পরিমাণ বিদ্যুৎ দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ দশমিক ৫ শতাংশ। এটি এখন দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই প্ল্যান্টটি গ্রিডের স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
বিআইএফপিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঐতিহাসিক অর্জন বিদ্যুৎকেন্দ্রটির অসাধারণ কার্যকারিতা এবং উচ্চ লোড ফ্যাক্টরে নিরবচ্ছিন্ন সক্ষমতার প্রতীক। এই মাইলফলকটি অর্জন সম্ভব হয়েছে বিদ্যুৎকেন্দ্রটির উন্নত শিল্প সক্ষমতা, উচ্চমানের দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে।
উল্লেখ্য, এমএসটিপিপি নিয়মিতভাবে ৬০০ মিলিয়ন (৬০ কোটি) ইউনিটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে আসছে, যা জাতীয় চাহিদার প্রায় ৮ শতাংশ। নির্ভরযোগ্যতার মাধ্যমে এমএসটিপিপি বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৩ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে