দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) পরিচালনা পর্ষদের শূন্য পদে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে দুজন ডিএসইতে এবং সাতজন সিএসইর পর্ষদে যোগ দেবেন।
আজ বুধবার ৯২১ তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সংস্থাটির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী।
ডিএসইতে নিয়োগপ্রাপ্ত দুই স্বতন্ত্র পরিচালক হলেন হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন এবং জেড এন কনসালট্যান্টের চিফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখ্ত নাসির।
কমিশন জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর ৯১৮ তম কমিশন সভায় নিয়োগ দেওয়া ডিএসইর সাতজন স্বতন্ত্র পরিচালকের মধ্যে দুজন পরবর্তীতে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তাঁদের পরিবর্তে এই দুজনকে নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে সিএসইতে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডিসিওএল) ইডি ও সিইও আলমগীর মোর্শেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইআইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, টেলিটক লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস্ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ার ড. মাহমুদ হাসান, গ্রো এন এক্সেলের সিইও অ্যান্ড লিড কনসালটেন্ট এম জুলফিকার হোসেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ফিন্যান্স ডিরেক্টর নাজনীন সুলতানা এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব ফরিদা ইয়াসমিন।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক এক্সচেঞ্জের নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির (এনআরসি) প্রস্তাব থেকে কমিশন স্বতন্ত্র পরিচালকের নিয়োগে অনুমোদন করে থাকে। সিএসইর সকল স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করায় এনআরসি নেই। ফলে স্বতন্ত্র পরিচালক নির্বাচন বিষয়ে সিএসই থেকে প্রস্তাব কমিশনে দাখিলের সুযোগ নেই। প্রয়োজনীয় সংখ্যক পরিচালক না থাকায় এনআরসি গঠনেরও সুযোগ নেই। স্বতন্ত্র পরিচালক না থাকায় সিএসইর পর্ষদ আইন অনুযায়ী পূর্ণাঙ্গ ও কার্যকর নয়। পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার্থে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা অতীব আবশ্যক ও জরুরি। ফলে, কমিশন সিএসইর পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে