
পেঁয়াজ ও চিনি ছাড়া সব জিনিসের দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর বাসবভনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
বাণিজমন্ত্রী বলেন, ‘কাঁচাবাজার আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা সেটা দেখে। সব মিলে পরিস্থিতি খারাপ যে তা না। কখনো কখনো কাঁচামালের দাম বাড়ে, আবার কমে। বৃষ্টি হলে শাক-সবজি পরিবহনব্যবস্থার কারণেও দাম বেড়ে যায়। সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে, পেঁয়াজ আর চিনি ছাড়া।’
রাজধানীর খুচরা বাজারগুলোতে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ৪৫-৫০ টাকা কেজির পেঁয়াজ গতকাল বৃহস্পতিবার ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মূল্যবৃদ্ধির চক্র থেকে রেহাই পাচ্ছে না ঢাকার বাইরের ক্রেতারাও। ভারতের সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতে তিন-চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ টাকা।
এ প্রসঙ্গে শুক্রবার বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার।’
দুই দিন আগেই দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেবে বলে বাণিজ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারিতেও বাজারে পেঁয়াজের ঝাঁজ কমছে না।
এদিকে এক বছরে দ্বিগুণ হয়ে যাওয়া চিনির দাম বাড়ছেই। এ মাসেই ১৬ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনির দাম খোলাবাজারে ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
যথারীতি ভোক্তারা এর সুফল পাচ্ছে না। বাজারে খোলা চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। প্যাকেটজাত চিনি বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা।
চিনির বাজারে অস্থিরতা নিয়ে টিপু মুনশি বলেন, ‘চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমরা নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দিয়েছি। তার পরও বাজারে সেটার প্রভাব এখনো পড়েনি।
‘আমরা চেষ্টা করছি, যে দাম ঠিক করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সে যাতে অ্যাচিভ করা যায়। ভোক্তা অধিকার মাঠে কাজ করছে। আশা করছি কিছু ইমপ্রুভ করবে।’
মন্ত্রী আরো বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি।’

দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৪ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে